টিজারে চমক দিলেন জায়েদ খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। একটি চলচ্চিত্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশের পটপরিবর্তনের

2026-08-14T17:31:10+00:00
2026-08-14T17:31:10+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
টিজারে চমক দিলেন জায়েদ খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম 
নতুন গানের টিজারে অভিনেতা জায়েদ খান। ছবি : সংগৃহীত
অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। একটি চলচ্চিত্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশের পটপরিবর্তনের কারণে সেখানেই থেকে যান তিনি।

এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে জায়েদ খানকে। পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।

গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। তাকে দেখা যাবে একটি গানের ভিডিও চিত্রের মডেল হিসেবে। এরই মধ্যে ‘শিকারি’ শিরোনামের গানটির টিজার প্রকাশ পেয়েছে। আর সেই টিজারেই মিলেছে চমক।


বৃহস্পতিবার রাতে প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারে জায়েদ খানকে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিও চিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও এতে অংশ নিয়েছেন।

জায়েদ খান বলেন, টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিও চিত্রটি আরও মুগ্ধ করবে।

জানা গেছে, ‘শিকারি’ একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো।

শিগগির প্রকাশ পেতে যাওয়া পুরো ভিডিও চিত্রে জায়েদ খানের নতুন এই উপস্থিতি দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই এখন দেখার বিষয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   টিজার  অভিনেতা  জায়েদ খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: