আন্ধার সিনেমায় অভিষেক রেহানের

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘আন্ধার’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহানের। রায়হান রাফী পরিচালিত এই ভৌতিক সিনেমাটিতে হিমেল চরিত্রে

2026-08-14T06:04:08+00:00
2026-08-14T06:04:08+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আন্ধার সিনেমায় অভিষেক রেহানের
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:০৪ এএম 
মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান। ছবি : সংগৃহীত
‘আন্ধার’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহানের। রায়হান রাফী পরিচালিত এই ভৌতিক সিনেমাটিতে হিমেল চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। এত বড় একটি হরর সিনেমায় কাজের সুযোগ পাব, তা কখনো ভাবিনি। অভিনয়ে পথচলার শুরুতেই রায়হান রাফীর মতো একজন নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ অর্জন। সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি। এতে অভিনয় কতটা ভালো করতে পেরেছি তা বিচার করবেন দর্শক।’

মুক্তির আগেই আলোচনায় এসেছে আন্ধার। এরই মধ্যে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে সিনেমাটির ‘আনঅফিসিয়াল লুক’ সামনে এনেছেন নির্মাতা। সেই সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্র হিমেলের সঙ্গে।

হিমেল চরিত্রের জন্য রেহানকে বেছে নেওয়ার পেছনের গল্পও জানিয়েছেন রায়হান রাফী। তার মতে, এমন একজন নতুন মুখ প্রয়োজন ছিল, যাকে নিয়ে দর্শকের আগে থেকে তেমন কোনো ধারণা নেই। 

নতুন শিল্পী হওয়ায় ঝুঁকি থাকলেও রেহানের অভিনয়ে সেই ঝুঁকি সফল হয়েছে বলে মনে করেন নির্মাতা।


রায়হান রাফি বলেন, ‘আমরা রিস্ক নিয়েছি এবং আমার ধারণা, রিস্ক নিয়ে জিতেছি। ফররুখ আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল ও অভিনেতা। আন্ধারের পর দর্শক তাকে অভিনেতা হিসেবেই বেশি চিনবেন বলে আশা করছি।

জানা গেছে, দীর্ঘদিন ভূত, অলৌকিক ঘটনা ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে আন্ধারের মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হন আদনান আদিব খান। 

সিনেমাটিতে রেহান ছাড়াও অভিনয় করেছেন— সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা। শাকিব চৌধুরী ও বেজবাবা সুমনের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান।

টাঙ্গাইলের সন্তান রেহান এরই মধ্যে নাটক ও ইউটিউব ফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। গত ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অভিযান’ ইউটিউব ফিল্মে নিজের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   আন্ধার  সিনেমা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: