টেস্টের প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ

ক্রীড়া ডেস্ক

খেলা

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট

2026-08-14T19:59:38+00:00
2026-08-14T19:59:38+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
টেস্টের প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে ডারউইন টেস্টে ১০১ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরি নিয়ে তানজিদ বলেন, ‘সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা দিতে চাই।’

অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেছেন তানজিদ। তবে কোনো নির্দিষ্ট বোলারকে লক্ষ্য করে নয়, বলের মেরিট বুঝেই ব্যাটিং করেছেন বলে জানান তিনি। তানজিদ বলেন, ‘আমি বোলার দেখে খেলিনি চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার।’


দিনটি দলের জন্যও ভালো গেছে বলে মনে করেন তানজিদ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। পরিকল্পনা ছিল প্রথম সেশনটা কীভাবে পার করা যায়। ওরাও অনেক ভালো বোলিং করেছে। আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’

সেঞ্চুরি পূর্ণ করার পর ডারউইনের মাঠে থাকা দর্শকদের কাছ থেকে উষ্ণ অভিবাদন পান তানজিদ। সেই মুহূর্তটিও তার কাছে বিশেষ হয়ে থাকবে। 

তিনি বলেন, ‘এটা অবশ্যই খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আজ সেটা সত্যিই অনুভব করেছি।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   টেস্ট  সেঞ্চুরি  তানজিদ হাসান তামিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: