এয়ারপোর্টে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্র-গুলিসহ কয়েকজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে

2026-08-15T11:19:56+00:00
2026-08-15T11:21:18+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
এয়ারপোর্টে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্র-গুলিসহ কয়েকজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১১:২১ এএম
গ্রেফতার। ছবি : প্রতীকী
রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে লুটের টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।


রোববার (৯ আগস্ট) এ ঘটনা ঘটে। এরপর মামলা দায়ের করা হলে, তদন্তে নেমে ডিবি অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ডাকাতি মামলার অগ্রগতি ও গ্রেফতারের বিষয়টি জানাতে শনিবার রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

সময়ের আলো/মহু
  বিষয়:   এয়ারপোর্ট  ফিলিং স্টেশন  ডাকাতি  অস্ত্র  গুলি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: