দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

2026-08-15T12:16:36+00:00
2026-08-15T12:16:36+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
অর্থনীতি
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর নির্ধারণের কথা জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন মূল্যতালিকা (ভ্যাটসহ) স্বর্ণের মান (ক্যারেট)নতুন মূল্য (প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট ২ লাখ ৩৬,৭৭৯ টাকা ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দেশের বাজার  স্বর্ণের দাম  বৃদ্ধি  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: