প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৩:২০ পিএম
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : সময়ের আলো চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এয়াছিন কুমিল্লা চৌদ্দগ্রাম হাজীপাড়া মিয়াজি বাড়ির বাসিন্দা।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।’
সময়ের আলো/মহু