পানি নেই ১৭ দিন, সুবিধাবঞ্চিত পশ্চিমবঙ্গের মুসলিম বস্তির বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতিনগর কলোনিতে দীর্ঘ ১৭ দিন ধরে খাবার পানির সংযোগ পুরোপুরি বন্ধ। একই

2026-08-15T16:25:18+00:00
2026-08-15T16:25:18+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পানি নেই ১৭ দিন, সুবিধাবঞ্চিত পশ্চিমবঙ্গের মুসলিম বস্তির বাসিন্দারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম 
পানি নেই ১৭ দিন, সুবিধাবঞ্চিত পশ্চিমবঙ্গের মুসলিম বস্তির বাসিন্দারা
কলকাতা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতিনগর কলোনিতে দীর্ঘ ১৭ দিন ধরে খাবার পানির সংযোগ পুরোপুরি বন্ধ। একই সঙ্গে নিভে রয়েছে পথের ল্যাম্পপোস্ট।   

এমন পরিস্থিতির কোনো সুনির্দিষ্ট কারণ কিংবা কারা এই সংযোগ বিচ্ছিন্ন করল— তার কোনো উত্তর পাচ্ছে না ভুক্তভোগীরা।

পৌরসভা ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার পাননি কলোনির অধিবাসীরা। দিনমজুর ও নিম্নবিত্ত পরিবারগুলোর অভিযোগ, এলাকাটিতে মূলত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করায় পরিকল্পিতভাবে এই নাগরিক সুবিধাগুলো আটকে রাখা হয়েছে।

গত ২৯ জুলাই আচমকাই পুরো কলোনিতে পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয় অধিবাসীদের প্রতিবাদের মুখে দিনকয়েক আগে বিদ্যুতের সুবিধা কিছুটা স্বাভাবিক করা হলেও, দীর্ঘ আড়াই সপ্তাহেও ফিরে আসেনি পানির সংযোগ।

প্রায় ৫০ থেকে ৭০ বছর ধরে বংশপরম্পরায় বাস করা ৫০০টি পরিবারের দৈনন্দিন জীবন এখন বিপর্যস্ত। মাইলের পর মাইল হেঁটে খাওয়ার পানি বহন করতে হচ্ছে। 

অন্যদিকে বাধ্য হয়ে পার্শ্ববর্তী গঙ্গার দূষিত পানি দিয়ে চলছে থালাবাসন ধোয়া ও রান্নাবান্নার কাজ, যার ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে নানা চর্ম ও পানিবাহিত রোগ।


বাসিন্দাদের একাংশের মনে জমাট বাঁধছে জমি খালি করা বা বস্তি উচ্ছেদের আতঙ্ক। তবে ঘটনা নিয়ে নীরবতা বজায় রেখেছে স্থানীয় গণমাধ্যম এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। 

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির এক বিতর্কিত উক্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন শঙ্কা। নির্বাচনে ভোট না পাওয়ার দোহাই দিয়ে সংখ্যালঘুদের জন্য কাজ না করার বিষয়ে তার পূর্বে করা মন্তব্যকে এই পরিষেবা বন্ধের নেপথ্য কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
  বিষয়:   পানি নেই  ১৭ দিন  সুবিধাবঞ্চিত  পশ্চিমবঙ্গ  মুসলিম  বস্তি  বাসিন্দা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: