স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের যে বার্তা দিলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চেন্নাইয়ের ফোর্ট

2026-08-15T14:06:28+00:00
2026-08-15T14:07:49+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের যে বার্তা দিলেন বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:০৭ পিএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেওয়া ভাষণের শুরুতে তিনি বিশ্বজুড়ে থাকা তামিল জনগোষ্ঠীর পাশাপাশি জেন-জি তরুণদের উদ্দেশে বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সব তামিল ভাই-বোন ও জেন-জি বন্ধুদের ভানাক্কম।’

পতাকা উত্তোলনের আগে অনুষ্ঠানে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর, মা শোবা চন্দ্রশেখর এবং অভিনেত্রী তৃষা উপস্থিত ছিলেন।

ভাষণে বিজয় বলেন, প্রশাসনিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে তার সরকার। তবে রাজ্যের অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো নীতির বিরোধিতা করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াকে সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সরকারি রাজস্ব যাতে ব্যক্তিবিশেষের হাতে না যায়, তা নিশ্চিত করা হচ্ছে।

জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত রাখার কথাও জানান তিনি। এর মধ্যে এআইএডিএমকের ‘আম্মা ক্যান্টিন’ এবং ডিএমকের স্কুলশিক্ষার্থীদের সকালের নাশতার প্রকল্পের কথা উল্লেখ করেন।


আগামী ১৫ সেপ্টেম্বর সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম’ নামে স্বর্ণের আংটি দেওয়ার প্রকল্প চালুর ঘোষণা দেন বিজয়। এতে ব্যয় হবে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।

এ ছাড়া সাবেক সেনাসদস্যদের মেয়েদের বিয়ের সহায়তা ২৫ হাজার থেকে ৫০ হাজার রুপি এবং প্রতিবন্ধী সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তা ৫ হাজার থেকে ৭ হাজার রুপি করার ঘোষণা দেন তিনি। মুক্তিযোদ্ধাদের পেনশন ২৩ হাজার এবং পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি নির্ধারণের কথাও জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিজয়  তামিলনাড়ু  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: