‘আমারও ভুল হয়েছে’: মাঠে বাকবিতণ্ডার পর মিরাজের কাছে দুঃখ প্রকাশ স্টার্কের

ক্রীড়া ডেস্ক

খেলা

ডারউইন টেস্টে পিচের ওপর দৌড়ানোকে কেন্দ্র করে মাঠের বাকবিতণ্ডার পর বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলীয়

2026-08-15T21:00:49+00:00
2026-08-15T21:00:49+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
‘আমারও ভুল হয়েছে’: মাঠে বাকবিতণ্ডার পর মিরাজের কাছে দুঃখ প্রকাশ স্টার্কের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম 
মাঠে বাকবিতণ্ডার মিরাজ - স্টার্ক । ছবি : সংগৃহীত
ডারউইন টেস্টে পিচের ওপর দৌড়ানোকে কেন্দ্র করে মাঠের বাকবিতণ্ডার পর বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ক। পরদিন সকালে মিরাজকে ডেকে নিজের ভুলের কথা স্বীকার করেন অজি এই গতিদানব।

শনিবার (১৫ আগস্ট) ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ নিজেই স্টার্কের সঙ্গে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের বলে শট খেলে পিচের মাঝখান দিয়ে রান সম্পন্ন করায় ক্ষুব্ধ হয়ে মিরাজকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন স্টার্ক। আম্পায়ার মিরাজকে সতর্ক করলেও মেজাজ হারিয়ে অজি পেসার মিরাজকে উইকেটের ওপর থেকে সরে যেতে বলেন।

বিষয়টি পরিষ্কার করে মিরাজ বলেন, "গতকাল তেমন কিছু হয়নি। ব্যাটিং করার সময় ও সামনে চলে এসেছিল, আমিও দেখতে পাইনি। তাই উইকেটের ভেতর দিয়ে দৌড়েছিলাম। তবে আজ সকালে ও আমার সাথে কথা বলেছে এবং স্বীকার করেছে যে তারও ভুল হয়েছিল।"


ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের এমন শক্ত অবস্থান পুরো অজি ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে। এ নিয়ে মিরাজ জানান, ক্রিকেট বিশ্বের বড় বড় তারকারা এই ম্যাচ দেখছেন। অজিদের মতো পরাশক্তির বিপক্ষে টাইগারা যেভাবে লড়াই করছে, তা সত্যিই আনন্দদায়ক।

একইসঙ্গে কঠিন পরিস্থিতিতে নিজের হাফ-সেঞ্চুরির ইনিংসটি নিয়ে মিরাজ বলেন, "আমি ক্রিজে যাওয়ার পরপরই মুশফিক ভাই আউট হয়ে যান। ফলে টেল-এন্ডার বোলারদের সঙ্গী করে রান করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।"

টেস্টে এখনও দুই দিন বাকি রয়েছে উল্লেখ করে টাইগার অলরাউন্ডার জানান, ম্যাচের বাকি সময়টাতেও ভালো খেলার এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন পুরো বাংলাদেশ দলের মূল লক্ষ্য।

সময়ের আলো/টিকে
  বিষয়:   মিরাজ  স্টার্ক  বাংলাদেশ  অস্ট্রেলিয়া  ডারউইন টেস্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: