ঢাকায় আসছেন ম্যারাডোনার সাবেক সতীর্থ ও আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ ক্লদিও ক্যানেজিয়া আসছেন ঢাকায়।আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর

2026-08-16T17:23:28+00:00
2026-08-16T17:23:28+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
খেলা
ঢাকায় আসছেন ম্যারাডোনার সাবেক সতীর্থ ও আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
ম্যারাডোনার সাবেক সতীর্থ ও আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ ক্লদিও ক্যানেজিয়া আসছেন ঢাকায়।

আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত ৩৬টি স্কুলের এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। ফর্টিস ডাউনটাউন  রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে শিরোপানির্ধারণী ম্যাচটি। সমাপনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকবেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্যানেজিয়া।


১৯৯০ বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের বিরুদ্ধে দিয়েগো ম্যারাডোনার পাস থেকে জয়সূচক গোল এবং সেমিফাইনালে আয়োজক ইতালির বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন ক্যানেজিয়া।

বাংলাদেশে অবস্থানকালে তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি ফর্টিস এফসির সুযোগ-সুবিধা পরিদর্শন ও তৃণমূল ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। সোমবার ফাইনাল ম্যাচ শেষে ট্রফি বিতরণ এবং বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন এই ফুটবল কিংবদন্তি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ঢাকায় আসছেন ম্যারাডোনার সাবেক সতীর্থ ও আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: