পুরান ঢাকায় হেলমেটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে

2026-08-16T19:46:54+00:00
2026-08-16T19:46:54+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
পুরান ঢাকায় হেলমেটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম 
রোববার রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   আগুন  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: