অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই মহাতারকা জানিয়েছেন,

2026-08-16T23:08:41+00:00
2026-08-16T23:08:41+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
খেলা
অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:০৮ পিএম 
রোনালদো । ছবি : সংগৃহীত
দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই মহাতারকা জানিয়েছেন, আগামী বছরটিই সম্ভবত তার পেশাদার ফুটবল খেলার শেষ বছর হতে চলেছে।

ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের ভাবনার কথা জানিয়ে রোনালদো বলেন, “সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর হতে যাচ্ছে। আমি একটি স্মরণীয় ও দৃষ্টিনন্দন উত্তরাধিকার রেখে যেতে চাই।”

দীর্ঘ ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৭৬টি গোল করা এই ফরোয়ার্ড ফুটবল-পরবর্তী জীবন নিয়েও কথা বলেছেন। মাঠের জীবন শেষে যে বড় শূন্যতা তৈরি হবে, তা ঘোচাতে ঘুরে বেড়ানো, প্যাডেল খেলা উপভোগ এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর কথা জানান তিনি।


২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ফুটবলে পদার্পণ করার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে অসংখ্য ট্রফি জিতেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা।

সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন অধরা থাকলেও, ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়েই আগামী মৌসুমে মাঠে নামবেন তিনি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   অবসর  নিয়ে মুখ খুললেন  রোনালদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: