কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি ছেড়ে যেতে

2026-08-16T23:47:21+00:00
2026-08-17T02:22:10+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:২২ এএম
রোববার নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। ছবি : সংগৃহীত
নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১২৭ জন যাত্রী।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। তাদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসে ফ্লাইটটির বোর্ডিংয়ের সময় উল্লেখ করা হয়েছিল বিকেল ৩টা।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, একটি ফ্লাইট সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি বিমান পাঠিয়েছি। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   নেপাল  বিমান  ফ্লাইট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: