কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা

2026-08-17T15:45:57+00:00
2026-08-17T15:45:57+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম 
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ছেলেকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আদালতে অনুপস্থিত ছিলেন।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ৪ আসামি নিহতের স্ত্রী মোছা. আছিয়া খাতুন, ছেলে মো. জাবেদ ও পুত্রবধূ মোছা. ময়না খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।


মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে পারিবারিক বিরোধের জের ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল ভুবিরচর গ্রামের আবু বাক্কার সিদ্দিককে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু হানিফ বাদী হয়ে ৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা একটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মো. সেলিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   কিশোরগঞ্জ  বাবা  হত্যা  ছেলে  যাবজ্জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: