সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

সারাদেশ

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে

2026-11-19T03:06:08+00:00
2026-11-19T03:06:08+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০৬ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সোহরাওয়ার্দী  হাসপাতাল  ককটেল  বিস্ফোরণ  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: