বরগুনায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীতে রাতের আঁধারে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। এ সময় টায়ার

2026-11-19T02:51:36+00:00
2026-11-19T02:51:36+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরগুনায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
বরগুনা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৫১ এএম 
ঢালিউডের পরিচিত মুখ শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
বরগুনার আমতলীতে রাতের আঁধারে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি সড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


এদিকে, বিক্ষোভ ও যানবাহন ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিক্ষোভকারীদের সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালাতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বরগুনা  রাতের আঁধার  নিষিদ্ধ  ছাত্রলীগ  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: