মোহাম্মদপুরে পিকআপে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে একটি পিকআপের চালকের কেবিনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্যান আন্তঃজেলা

2026-11-19T03:00:21+00:00
2026-11-19T03:00:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোহাম্মদপুরে পিকআপে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০০ এএম 
একটি পিকআপের চালকের কেবিনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে একটি পিকআপের চালকের কেবিনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্যান আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে পিকআপের সিট পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির ঢাকা মেট্রো-ন-১১-৭৫৮৩ নম্বরের পিকআপের চালকের কেবিনে আগুন লাগে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।


পিকআপের মালিক শফিকুল ইসলাম পুলিশকে জানান, আগুন লাগার সময় ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ে অনেক লোকজন ছিলেন। সেখানে সাতজন নিরাপত্তাকর্মীও দায়িত্বে ছিলেন। বাইরের কেউ স্ট্যান্ডে প্রবেশ করে আগুন দেননি বলে তার দাবি। অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মোহাম্মদপুর  পিকআপ  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: