আমিরাত প্রবাসী ব্যবসায়ীদের ১০০০ কোটি টাকার বিনিয়োগ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের টেকসই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শুধু রেমিট্যান্স প্রেরণ নয়, এবার দেশের

2026-08-18T00:42:24+00:00
2026-08-18T00:42:24+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
অর্থনীতি
শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
আমিরাত প্রবাসী ব্যবসায়ীদের ১০০০ কোটি টাকার বিনিয়োগ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ সিআইপি-বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা । ছবি : সংগৃহীত
দেশের টেকসই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শুধু রেমিট্যান্স প্রেরণ নয়, এবার দেশের অর্থনীতির সরাসরি অংশীদার হিসেবে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছেন তারা।

বাংলাদেশ সিআইপি-বিজনেস অ্যাসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে এই বিনিয়োগ প্রস্তাব আনা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের নেতারা।

পরে বিকেলে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত ১ হাজার কোটি টাকার এই বিনিয়োগ দেশের সম্ভাবনাময় ৬টি খাতে আসবে। খাতগুলো হচ্ছে ডিজিটাল ও এআইভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং ও প্যাকেজিং, ই-রেন্টাল ও স্মার্ট সার্ভিস, সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা।

ব্যবসায়ী নেতাদের মতে, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, হাজারো তরুণের কর্মসংস্থান হবে এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য সরকারের কাছে ওয়ান-স্টপ সেবা, দ্রুত অনুমোদন, জমি ও অবকাঠামো সুবিধা এবং বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এই বিনিয়োগের রোডম্যাপ নিয়ে আলোচনা করতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধি দল।


বিনিয়োগের পাশাপাশি সংবাদ সম্মেলনে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনের দাবি জানানো হয়। নেতারা জানান, প্রায় ১২ বছর ধরে আমিরাতে বাংলাদেশি কর্মীদের অভ্যন্তরীণ কোম্পানি পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। এছাড়া ভিসা জটিলতায় দেশে এসে আটকে পড়েছেন হাজারো প্রবাসী।

এ সংকট সমাধানে সংবাদ সম্মেলন থেকে ১৫ দফা গঠনমূলক প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দূতাবাসে দক্ষ ও প্রবাসীবান্ধব কর্মকর্তা নিয়োগ, ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন, ডিজিটাল অভিযোগ ব্যবস্থা, আটকে পড়াদের তালিকা করে দ্রুত ফেরানোর উদ্যোগ, ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, প্রবাসী কার্ড, সাশ্রয়ী বিমান ভাড়া ও রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি।

এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সের উৎস নন, তারা বাংলাদেশের অর্থনীতির অংশীদার, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিআইপি-বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই'র আহ্বায়ক মোহাম্মদ রুবেল, সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, সাংবাদিক শিবলী আল সাদিক, সিআইপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল হক, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ শফিকুল ইসলাম রাহী, ব্যবসায়ী মাহমুদুল হাসান ও এনামুল হক প্রমুখ।

সময়ের আল/টিকে


  বিষয়:   আমিরাত  প্রবাসী  ব্যবসায়ী  ১০০০ কোটি  বিনিয়োগ  উদ্যোগ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: