শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের

2026-08-18T10:55:44+00:00
2026-08-18T10:55:44+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এসব অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন। এ ক্ষেত্রে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শিক্ষা প্রতিষ্ঠান  অ্যাডহক কমিটি  গঠন  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: