২২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো মাহদীসহ ৩ জনকে

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

প্রায় ২২ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর হবিগঞ্জে আটককৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জনকে

2026-08-18T16:11:35+00:00
2026-08-18T16:39:01+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
২২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো মাহদীসহ ৩ জনকে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৪:৩৯ পিএম
২২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো মাহদিসহ ৩ জনকে। ছবি : সময়ের আলো
প্রায় ২২ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর হবিগঞ্জে আটককৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জনকে ছেড়ে দিয়েছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে সদর মডেল থানা পুলিশ তাদের ছেড়ে দেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, নিরাপত্তাজনিত কারণে মাহদী হাসানসহ আটক ৩ জনকে পুলিশি হেফাজতে আনা হয়েছিল। পরবর্তীতে তাদের পরিবারের সাথে আলোচনা করে বেলা আড়াইটায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ফারজানা আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধা আটকের বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে তাৎক্ষণিক মাহদী হাসান সাংবাদিকদের জানান, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে স্বৈরাচারী কায়দায় পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। নিরাপত্তার নামে আমাদেরকে ২২ ঘণ্টা আটকে রাখা হয়।


এর আগে, সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের সময় অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং গ্যাস সংকটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে শহরের কোর্ট মসজিদের সামন থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা অন্যরা হলেন বৈছাআ সদস্য মির্জা সুমন ও রকিব আহমদ।

তাৎক্ষণিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে এমন একটি সংবাদ আমাদের কাছে রয়েছে, তাই নিরাপত্তার জন্য তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পুলিশি হেফাজত  হবিগঞ্জ  আটক  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  বৈছাআ  সদস্য সচিব  মাহদী হাসান  সদর মডেল থানা পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: