বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে

2026-08-19T04:15:00+00:00
2026-08-19T04:15:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:১৫ এএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। যে কারণে গতকাল মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৯১ ডলারের ওপরে উঠে গেছে। 

ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯১.১৪ ডলারে। এর আগে জুলাই মাসের শেষের দিকে সর্বোচ্চ দামে পৌঁছেছিল এই জ্বালানি তেল। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারসের দাম ৪২ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৮৫.০৪ ডলারে লেনদেন হয়। দিনের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৮৫.৩৭ ডলারে উঠেছিল। 

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা কমে আসছে। আবার জ্বালানি সরবরাহ নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ইরান আরও আক্রমণাত্মক সামরিক অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। 


বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রিমিয়াম যুক্ত হয়েছে।


সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   বিশ্ববাজার  জ্বালানি তেল  দাম  বাড়ল 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: