কমলনগরে ‘বাংলা নেতা সড়ক’ এখন মরণফাঁদ, দুর্ভোগে ২০ হাজার মানুষ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে বেহাল দশায় পড়েছে চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৬০ বছরের পুরোনো ‘ডাক্তারপাড়া বাংলা নেতা সড়ক’। দীর্ঘ কয়েক

2026-08-19T21:15:18+00:00
2026-08-19T21:15:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কমলনগরে ‘বাংলা নেতা সড়ক’ এখন মরণফাঁদ, দুর্ভোগে ২০ হাজার মানুষ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:১৫ পিএম 
ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে বেহাল দশায় পড়েছে চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৬০ বছরের পুরোনো ‘ডাক্তারপাড়া বাংলা নেতা সড়ক’। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে বর্তমানে স্থানীয়দের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

সড়কটির আশপাশে দুটি আশ্রয়ন প্রকল্প, একটি কিল্লা, একটি নূরানী মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ রয়েছে। ফলে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ পথচারী ও আশঙ্কাজনক রোগীসহ প্রায় ২০ হাজার মানুষকে চরম ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নাজমা বেগম ও পেয়ারা বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের করুণ অবস্থার কারণে জরুরি কোনো রোগী নিয়ে বাজারে কিংবা হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


স্থানীয় বাসিন্দা হাজী মো. হাসান আলী আক্ষেপ করে বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে আসেন এবং শুধু আশ্বাস দিয়ে যান। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমরা সরকারের কাছে অনতিবিলম্বে সড়কটি পাকাকরণ ও সংস্কারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কমলনগর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এলজিইডির প্রকৌশলী স্নেহাল রায় জানান, দ্রুত অফিস থেকে প্রতিনিধি পাঠিয়ে সরেজমিনে পরিদর্শনপূর্বক হিসাব (ইস্টিমেট) তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রকল্প পাস হলেই সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কমলনগর  মরণফাঁদ  দুর্ভোগ  মানুষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: