পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : প্রতিমন্ত্রী নুর

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন

2026-08-19T22:11:33+00:00
2026-08-19T22:11:33+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : প্রতিমন্ত্রী নুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:১১ পিএম 
পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও নুরুল হক নুর। সংগৃহীত ছবি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ডা ছড়ান। 

তিনি বলেন, পিনাকী-ইলিয়াস জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছেন। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পেছনে লেগেছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।  

ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, পিনাকী, ইলিয়াস ইউটিউবার। তারা বিদেশ বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কন্টেন্ট বানায়, ডলার কামায়। টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ডা ছড়ায়।   

তিনি লেখেন, জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পিছনে লেগেছে। যদিও এর আগেও আমাদের নিয়ে নানা গুজব, প্রোপাগান্ডা ছড়িয়েছিল। নির্বাচনের আগে তো আমাকে হারাতে উঠেপড়ে লেগেছিল।      

প্রতিমন্ত্রী লেখেন, তো কী করতে পেরেছে ওরা, আর কি-ই বা করবে? মানুষ কি সবাই ওদের মতো নাকি ওরা ভগবান/ ফেরেশতা যে ওরা যা বলবে সেটা বিশ্বাস করবে? ওদের ধান্দা মানুষ বুঝে না? ধান্দা বা উদ্দেশ্য না থাকলে কি শুধু শুধু একজনের পিছনে লাগে?        

গণঅধিকার পরিষদের সভাপতি আরও লেখেন, আমি এগুলো আগেও পাত্তা দেইনি, এখনো দিচ্ছি না। ওরা কী এমন ব্যক্তি যে একজন ফ্রান্সে আর আরেকজন আমেরিকায় বসে নিজেদের ধান্দায় আমাদের নিয়ে গুজব, প্রোপাগান্ডা ছড়াবে আর আমরা সেটার রিপ্লাই দিয়ে তাদের গুরুত্বপূর্ণ করে তুলবো? গতকাল ও আজকে ওরা লেখায়, এটুকু লিখলাম। তবে বেশি আলোচনা করে তাদের প্রাসঙ্গিক রাখতে চাই না।  

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পিনাকী  ইলিয়াস  টাকার বিনিময়ে  গুজব  প্রতিমন্ত্রী নুর 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: