আইজি প্রিজন মোতাহারের নতুন দায়িত্ব জাতিসংঘের স্থায়ী মিশনে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিরাপত্তা

2026-08-19T22:40:08+00:00
2026-08-19T22:40:08+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
আইজি প্রিজন মোতাহারের নতুন দায়িত্ব জাতিসংঘের স্থায়ী মিশনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:৪০ পিএম 
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। সংগৃহীত ছবি
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। 

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছিল। পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পদায়ন করা হলো।     

এ বিষয়ে সৈয়দ মো. মোতাহার আগামীর সময়কে বলেন, আমার তো অনেকদিন হয়ে গেছে। সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কারা অধিদপ্তরের জন্য কাজ করার। সরকার জাতিসংঘে পদায়ন দিয়েছে। এখন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।   


কারা অধিদফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তিনি দুই বছর ধরে আইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তিনি দেশের কারা ব্যবস্থাপনা ও বন্দিদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের দেখভাল করেছেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তার নতুন দায়িত্বের বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেছে কারা কর্তৃপক্ষ। তারা বলছে, তার প্রত্যাবাসনকে কেন্দ্র করে অন্য কোনো ব্যাখ্যা বা বিভ্রান্তির সুযোগ নেই। এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আইজি প্রিজন মোতাহার  জাতিসংঘের স্থায়ী মিশন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: