আইসিসি থেকে সুখবর পেলেন হাসান-তানজিদরা

ক্রীড়া ডেস্ক

খেলা

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বড় সুখবর পেয়েছেন টাইগার

2026-08-19T23:20:16+00:00
2026-08-19T23:20:41+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
আইসিসি থেকে সুখবর পেলেন হাসান-তানজিদরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:২০ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ১১:২০ পিএম
আইসিসি থেকে সুখবর পেলেন হাসান-তানজিদরা । ছবি : সংগৃহীত
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বড় সুখবর পেয়েছেন টাইগার ক্রিকেটাররা। টেস্ট র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন ম্যাচের নায়ক পেসার হাসান মাহমুদ ও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হওয়া হাসান মাহমুদ বোলারদের র‍্যাংকিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৮ নম্বর স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫০৩। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ বোলারদের র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে দাঁড়িয়েছেন ২৪ নম্বরে। এছাড়া তাসকিন আহমেদ এক ধাপ ও ইবাদত হোসেন চার ধাপ এগিয়েছেন।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও এসেছে বড় পরিবর্তন। ডারউইনে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নয় ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা বিশে (২০ নম্বর)। পাঁচ ধাপ এগিয়ে মুমিনুল হকের অবস্থান এখন ৩১ নম্বরে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানো তানজিদ এক লাফে ৮৪ ধাপ এগিয়ে অবস্থান করছেন যৌথভাবে ৮৮ নম্বরে। পাশাপাশি মিরাজ পাঁচ ধাপ ও সাদমান ইসলাম তিন ধাপ এগিয়েছেন।


অন্যদিকে, ডারউইন টেস্টে সেঞ্চুরি করা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন। আর ফিফটি হাঁকানো স্টিভ স্মিথ এক ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন ব্যাটারদের সেরা তিনে।

আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় ট্রাভিস হেড তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে যাওয়ায় শীর্ষস্থানে ফিরেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দুইয়ে রয়েছেন জো রুট। বোলারদের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি; যথারীতি শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, দুইয়ে ম্যাট হেনরি এবং তিনে অবস্থান করছেন মিচেল স্টার্ক।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আইসিসি  সুখবর  হাসান  তানজিদ  শান্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: