খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার

2026-08-19T23:43:01+00:00
2026-08-19T23:43:01+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পিএম 
ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কালামপুর খাজাডেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক হলেন মৌচাক ইউনিয়নের ভুলুয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সুজন মিয়া (৩০)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে।

সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশুটি স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই যুবক তাকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করা হয়।

এ সময় শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।


স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়েক মাস আগে একই ধরনের ঘটনায় এক শিশুর সঙ্গে যৌন হয়রানির অভিযোগে তিনি দুই মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান।

মৌচাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা দেওয়ান পাপ্পু বলেন, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও শিশুদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। আজও সে একই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   খাবার  শিশু  ধর্ষণ  অভিযোগ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: