খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় বিস্ফোরণ

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনায় জেলা জজ আদালত ভবনে ককটেল বিস্ফোরণের আধা ঘণ্টা পর নগরের সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দ শোনা গেছে। বুধবার (১৮

2026-11-19T04:23:04+00:00
2026-11-19T04:23:04+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় বিস্ফোরণ
খুলনা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৩ এএম 
গ্রাফিক : সময়ের আলো
খুলনায় জেলা জজ আদালত ভবনে ককটেল বিস্ফোরণের আধা ঘণ্টা পর নগরের সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দ শোনা গেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতের এসব ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

রাত সাড়ে ৮টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আদালতের নৈশপ্রহরী এস এম মুরাদ আহমেদ জানান, হেলমেট পরা দুই যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আদালত ভবনে ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।


এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে নগরের সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়।

এ বিষয়ে ওসি লোকমান হোসেন বলেন, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিকট শব্দ শোনা গেলেও সেটি চকটেল বাজির শব্দ হতে পারে। এটি ককটেল বিস্ফোরণের ঘটনা নয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   খুলনা  আদালত  সার্কিট হাউজ  এলাকা  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: