বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার

2026-08-20T09:31:31+00:00
2026-08-20T09:31:31+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিক্ষা
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩১ এএম 
চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার মধ্যে আজ অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পর্যায়ক্রমে ভূগোল, আরবি ও পালি, রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের স্থগিত পরীক্ষাও নেওয়া হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।


গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

আজ থেকে আলিম পরীক্ষাও
একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। আজ অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত আলিম পরীক্ষা শেষ হবে।

আলিম পরীক্ষার্থীদেরও পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে পরীক্ষা শেষ হওয়ার দিনই উত্তরপত্র সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বন্যায় স্থগিত  চট্টগ্রাম বোর্ড  এইচএসসি  পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: