জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে দেশে। জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)

2026-08-20T09:48:57+00:00
2026-08-20T09:48:57+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে দেশে। জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। কৌতূহল তৈরি হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই স্বতন্ত্র সংসদ সদস্য জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও এখনো তিনি সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। এমনকি শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে যাবেন কি না, সেটিও এখনো চূড়ান্ত করেননি।

এ বিষয়ে কালবেলাকে গাজী নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব—এখনো সিদ্ধান্ত নিইনি।’ তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন বর্তমানে শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ সংসদ সদস্য।

দলীয় প্রার্থীকে সমর্থনের বাধ্যবাধকতা না থাকায় গাজী নজরুল ইসলামসহ আট স্বতন্ত্র সংসদ সদস্যের যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গাজী নজরুল ইসলাম শেষ পর্যন্ত ভোট দেন কি না, সেদিকেও নজর থাকছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জামায়াত  বহিষ্কৃত  গাজী নজরুল  রাষ্ট্রপতি  নির্বাচন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: