জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘চুয়া সেলিম’কে গ্রেফতারকরেছে র‍্যাব-২।বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে জেনেভা ক্যাম্পের একটি গোপন

2026-08-20T11:29:16+00:00
2026-08-20T11:29:16+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘চুয়া সেলিম’কে গ্রেফতার  করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় অবস্থান করছিলেন চুয়া সেলিম। ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় সেখানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে বের করে আনা কঠিন। বিশেষ কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, জেনেভা ক্যাম্পের কয়েকজন শীর্ষ মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-২ সূত্র আরও জানায়, সম্প্রতি মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: