নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল : মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান

2026-08-20T13:30:39+00:00
2026-08-20T13:35:03+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল : মন্ত্রিপরিষদ বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ১:৩৫ পিএম
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত
নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে কে শপথ পড়াবেন, তা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করায় সাংবিধানিকভাবে তার করণীয় কী। এ বিষয়ে মতামত চাওয়া হলে আইন মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ডেপুটি স্পিকারের নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।


আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

মতামতে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের সব দায়িত্ব পালন করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ। ফলে শুক্রবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছেই নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আইন মন্ত্রণালয়  মন্ত্রিপরিষদ বিভাগ  নতুন রাষ্ট্রপতি  শপথ পাঠ  ব্যারিস্টার কায়সার কামাল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: