বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট)

2026-08-20T14:16:29+00:00
2026-08-20T14:16:29+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম 
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়লেন। ছবি : সংগৃহীত
বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন, যার প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়লেন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে গার্ড অব অনার দিয়ে তাকে বিদায় দেওয়া হয়। 

এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 


নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।   

বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   বঙ্গভবন  অফিস  বিদায়  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: