প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও।

2026-08-20T14:45:47+00:00
2026-08-20T14:45:47+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জাতীয়
প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও। এতে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের নাম রয়েছে।

তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারছেন না জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদের সদস্য না হওয়ায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নন।

অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই হিসাবে বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।

সংসদে সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন, অন্যান্য দলের সাতজন এবং স্বতন্ত্র সাতজন সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।


ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থীর পক্ষে রয়েছে।

গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। একই দিন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর আজকের ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। তবে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রার্থী  রাষ্ট্রপতি  নির্বাচন  ভোট  অলি আহমদ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: