সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাসহ যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী

2026-08-20T16:48:45+00:00
2026-08-20T16:52:47+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৪:৫২ পিএম
গ্রেফতার ৫ জন। ছবি : সময়ের আলো কোলাজ
সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাসহ যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফার রহমানকে (৬৫) ফিংড়ী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

এর আগে, সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার চালতেতলা থেকে সদর থানা-পুলিশ বুধবার ভোরে যুবলীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেফতার করে।


গ্রেফতার ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা ফরহাদ নাঈম এবং শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চালতেতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানা-পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   সাতক্ষীরা  নিষিদ্ধ  সংগঠন  নেতাকর্মী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: