ফরিদপুরে ডেঙ্গুতে দুই সন্তানের জননীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসরিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

2026-08-21T15:39:37+00:00
2026-08-21T15:39:37+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে ডেঙ্গুতে দুই সন্তানের জননীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসরিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। নাসরিন ভাঙ্গা পৌরসভার সাত নম্বর চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। তিনি দুই সন্তানের মা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করতে দেননি চিকিৎসক। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


মিরাজ শেখ আরও বলেন, আগেই যদি সরকারি হাসপাতালে আমার স্ত্রীর ডেঙ্গু শনাক্ত হতো, তাহলে হয়তো সঠিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফরিদপুর  ডেঙ্গু  জননী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: