শপথ গ্রহণ করতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের

2026-08-21T18:38:30+00:00
2026-08-21T18:42:01+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
শপথ গ্রহণ করতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৬:৪২ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়।

এর আগে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন সড়কে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আমন্ত্রণপত্র দেখিয়ে অতিথিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করেন। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।


বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ শেষে রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে এবার প্রায় ৮০০ জনের বসার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর নতুন চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শপথ  বঙ্গভবন  নবনির্বাচিত  রাষ্ট্রপতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: