বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কুইন সুলিভানকে চড়, শাস্তি পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়, বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় দেওয়ার অপরাধে শাস্তি দেওয়া হয়েছে লিওনেল

2026-08-22T11:46:59+00:00
2026-08-22T13:32:57+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কুইন সুলিভানকে চড়, শাস্তি পেলেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৪৬ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১:৩২ পিএম
লিওনেল মেসিকে জরিমানা করা হয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়, বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় দেওয়ার অপরাধে শাস্তি দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। তাকে জরিমানা করা হয়েছে। 

ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ঘটে আরেকটি হাতাহাতির ঘটনা। যেখানে সম্পৃক্ত থাকায় আরেক সুলিভান ভাই কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। একই পরিণতি হয়েছিল মায়ামির ইয়ানিক ব্রাইটেরও।


মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচের দুটি ঘটনার জন্য মেসি এবং তার ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকে জরিমানা করা হয়েছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি। ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় দেন মেসি। ওই ম্যাচেই নিজের বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে বলের বাইরে সংঘর্ষের ঘটনায় দুটি লাল কার্ডও দেখানো হয়। মায়ামির ইয়ানিক ব্রাইট ও কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে, শুক্রবার কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভান সুলিভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ফাউলের প্রভাব বাড়িয়ে দেখানোর অভিযোগে তাকে জরিমানা করা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   বাংলাদেশ  বংশোদ্ভূত  ফুটবলার  চড়  শাস্তি  মেসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: