জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাট সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি মাঝপথে আটকে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব

2026-08-22T12:54:23+00:00
2026-08-22T12:55:55+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ
জয়পুরহাট সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১২:৫৫ পিএম
এ ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি মাঝপথে আটকে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যায়। এতে তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় স্প্রিং ভাঙার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর অশেষ রহমতে ট্রেন ও যাত্রীরা বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানিয়েছেন, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে, তারা দ্রুত কাজ করছেন। 

সময়ের আলো/মহু


  বিষয়:   জয়পুরহাট  বরেন্দ্র এক্সপ্রেস  কয়েল স্প্রিং  ট্রেন  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: