প্রথম দিনে ১৮ উইকেটের রোমাঞ্চ : ম্যাকায়ে দ্বিতীয় দিনের সব টিকিটও ‘সোল্ড আউট’

ক্রীড়া ডেস্ক

খেলা

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশকে ‘মিনোজ’ বা দুর্বল প্রতিপক্ষ ভেবে ভুল করা অস্ট্রেলীয় ক্রিকেটপ্রেমীদের চোখ এখন পুরোটাই বাংলাদেশ দলের ওপর। ঐতিহাসিক

2026-08-22T18:36:32+00:00
2026-08-22T20:11:44+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
প্রথম দিনে ১৮ উইকেটের রোমাঞ্চ : ম্যাকায়ে দ্বিতীয় দিনের সব টিকিটও ‘সোল্ড আউট’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৮:১১ পিএম
ম্যাকায়ে দ্বিতীয় দিনের সব টিকিটও ‘সোল্ড আউট’ । ছবি : সংগৃহীত
ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশকে ‘মিনোজ’ বা দুর্বল প্রতিপক্ষ ভেবে ভুল করা অস্ট্রেলীয় ক্রিকেটপ্রেমীদের চোখ এখন পুরোটাই বাংলাদেশ দলের ওপর। ঐতিহাসিক সেই জয়ের পর থেকে শান্ত-শরিফুলদের ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। এর ধারাবাহিকতায় কুইন্সল্যান্ডের ম্যাকায়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট চার দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার ম্যাচের প্রথম দিন শেষেই অফিসিয়ালি ঘোষণা এলো- দ্বিতীয় দিনেরও সমস্ত সাধারণ টিকিট ‘সোল্ড আউট’ বা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।

শনিবার (২২ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ হাজার আসন বিশিষ্ট স্পোর্টস কমপ্লেক্সটির দ্বিতীয় দিনের টিকিট শেষ হয়ে যাওয়ার সংবাদ নিশ্চিত করে।

অবশ্য দর্শকরা টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ার পেছনে প্রথম দিনের টানটান উত্তেজনা ও পেস বোলারদের অসামান্য নৈপুণ্যই মূল কারণ। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করা ম্যাকায়ের এই অচেনা পিচে প্রথম দিনেই পতন ঘটেছে ১৮টি উইকেটের। বল হাতে দুই দলেরই পেসাররা তাণ্ডব চালিয়েছেন।


ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অজি তারকা মিচেল স্টার্কের বোলিং তোপে পড়ে মাত্র ৬৪ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ, যেখানে একা স্টার্কই নেন ৬টি উইকেট। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে থাকতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়াও। বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বল হাতে রীতিমতো আগুন ঝরান। তাঁর গতি ও সুইঙে কাবু হয়ে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারায় অজিরা।

একপর্যায়ে ৪ উইকেটে ১৪৫ রান তুলে ফেলে ধাক্কা সামলে ওঠার আভাস দিলেও শেষ সেশনে শরিফুলের পুনরার আক্রমণে ১৪৮ রানে পৌঁছাতেই অষ্টম উইকেট হারায় স্বাগতিকেরা। দিনের খেলা শেষে শরিফুল একাই দখল করেন ৬টি উইকেট। ২ উইকেট হাতে রেখে আপাতত ১০১ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও ম্যাচের লাগাম পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে ছিটকে যায়নি। যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার আভাস মেলায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারিতে কানায় কানায় পূর্ণ থেকেই শুরু হতে যাচ্ছে রবিবারের দ্বিতীয় দিনের রোমাঞ্চকর খেলা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ১৮ উইকেটের রোমাঞ্চ  ম্যাকায়  টিকিট  সোল্ড আউট  বাংলাদেশ  অস্ট্রেলিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: