কলকাতা থেকে ফিরল হতভাগা ৬ বাংলাদেশির মরদেহ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

গত বুধবার সকালে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত এবং একাধিক আহত হন। নিহত ৭ জন বাংলাদেশির মধ্যে

2026-08-23T01:07:12+00:00
2026-08-23T01:07:12+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
কলকাতা থেকে ফিরল হতভাগা ৬ বাংলাদেশির মরদেহ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:০৭ এএম 
ছবি : সংগৃহীত
গত বুধবার সকালে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত এবং একাধিক আহত হন। নিহত ৭ জন বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ শনিবার দেশে এসেছে। বাকি একজনের মরদেহ গত শুক্রবার কলকাতায় সৎকার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বার্তায় জানিয়েছে, গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেল অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনায় নিহত ৭ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ শনিবার বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহত ব্যক্তির পরিবার-স্বজনদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নপূর্বক এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে শনিবার সকালে সাতক্ষীরার এসএম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত ও মো. আকরাম আলী (একই পরিবারের চারজন) এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার বিকালে প্রত্যাবাসন করা হয়েছে। 


কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। সপ্তম ব্যক্তি, সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। 

এ ক্ষেত্রে বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিক ও অন্য সব প্রকারের সহযোগিতা প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   কলকাতা  বাংলাদেশি  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: