ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা কমবে কবে?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল বিরাজ করলেও প্রখর রোদে সারা দেশে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের ওপর বর্তমানে কোনো তাপপ্রবাহ বয়ে না

2026-08-22T21:35:48+00:00
2026-08-22T21:39:44+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা কমবে কবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৯:৩৯ পিএম
প্রতীকী ছবি
ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল বিরাজ করলেও প্রখর রোদে সারা দেশে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের ওপর বর্তমানে কোনো তাপপ্রবাহ বয়ে না গেলেও, আকাশ পরিষ্কার হলেই দ্রুত চড়ছে পারদ। ফলে বৃষ্টির সামান্য বিরতিতেই সাধারণ মানুষ তীব্র দাবদাহের মতো অস্বস্তিতে ভুগছেন। তবে বিশেষজ্ঞদের বার্তা— এই ভোগান্তি থেকে এখনই নিস্তার মিলছে না।

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটির বিশ্লেষণ বলছে, আগামী সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। ফলে এই সময়ে ভ্যাপসা গরম আরও মারাত্মক রূপ নেওয়ার পাশাপাশি দেশে দু-একটি মৃদু তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। মূলত মৌসুমি বায়ু বিদায় না নেওয়া পর্যন্ত তাপমাত্রা স্থায়ীভাবে কমার উপায় নেই।


চলতি বছরের অক্টোবরের শেষভাগের আগে আবহাওয়া পরিস্থিতির বড় কোনো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কম। অক্টোবর মাসের শুরুর দিকে বাংলাদেশ থেকে ধাপে ধাপে বর্ষার বাতাস সরতে শুরু করবে এবং সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে রোদের তেজও হ্রাস পাবে। তবে মাসের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে সাময়িকভাবে গরম কিছুটা কমতে পারে।  

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ভ্যাপসা গরম  অতিষ্ঠ  জনজীবন  তাপমাত্রা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: