গ্যাস নিয়ে স্বস্তির খবর দিলো পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

টানা তিন দিন পর মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি পুনরায় সচল হওয়ায় গ্যাস সরবরাহে স্বস্তির বার্তা দিয়েছে

2026-08-22T21:00:58+00:00
2026-08-22T21:02:24+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
গ্যাস নিয়ে স্বস্তির খবর দিলো পেট্রোবাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৯:০২ পিএম
পেট্রোবাংলা ভবন। ছবি : সংগৃহীত
টানা তিন দিন পর মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি পুনরায় সচল হওয়ায় গ্যাস সরবরাহে স্বস্তির বার্তা দিয়েছে পেট্রোবাংলা। নতুন এলএনজিবাহী জাহাজ বন্দরে নোঙর করার পর শনিবার থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনাল জাতীয় গ্রিডে সীমিত আকারে গ্যাস দিচ্ছে। মধ্যরাতে তা আরও বাড়বে।  


সংস্থাটি আরও জানায়, ক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনাল চালু হওয়ায় জাতীয় গ্রিডে মোট সরবরাহ বেড়ে ২২৫০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। এরমধ্যে ১০০ মিলিয়ন ঘনফুট দিচ্ছে এক্সিলারেট এনার্জির টার্মিনাল। ধীরে ধীরে এ সরবরাহ বাড়ানো হবে।  

সময়ের আলো/জেডি 

  বিষয়:   গ্যাস  স্বস্তির খবর  পেট্রোবাংলা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: