ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেকাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২১০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার

2026-08-23T09:58:04+00:00
2026-08-23T09:58:04+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৮ এএম 
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেকাই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২১০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। ফলে ইনিংস হার এড়াতে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রানেই সাদমান ইসলাম ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ। এরপর প্যাট কামিন্সের বলে ৯ রান করে ফিরেছেন তানজিদ হাসান।

চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়েন। শান্ত ৩১ রান করে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ৪৬ রানের জুটি। এরপর লিটন দাসও স্টার্কের বলে উইকেটকিপার জশ ইংলিশের বদলে তৃতীয় স্লিপে ক্যামেরন ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন।

২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৭ রান। মুশফিকুর রহিম ১৯ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে ব্যাট করছেন।

এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের সকালে ৮ উইকেটে ১৬৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে। ক্যামেরন গ্রিন ৬৭ রান করে ফিরলেও নাথান লায়নের ৩১ রানের কার্যকর ইনিংসে অস্ট্রেলিয়া ২১০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম নেন ৭ উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৬৪ রানের জবাবে ১৪৬ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। সেই লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে এখন ইনিংস হারের শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  অস্ট্রেলিয়া  বাংলাদেশ  টেস্ট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: