ইলিয়াস আলীকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাইফুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে

2026-08-23T10:57:15+00:00
2026-08-23T10:57:15+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
আইন-আদালত
ইলিয়াস আলীকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাইফুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৫৭ এএম 
ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাইফুর রহমান সাইফকে। সংগৃহীত ছবি
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।

প্রসিকিউশন সূত্র বলছে, তার বিরুদ্ধে আগে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ধারাবাহিকতায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এখন আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করবে।

গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা তদন্ত করতে গিয়ে সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। তবে এ ঘটনায় তদন্ত এখনো চলমান রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। একই রাতে নিখোঁজ হন তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও। এরপর ১৪ বছর পার হলেও দুজনের কারও সন্ধান পাওয়া যায়নি।


ইলিয়াস আলীকে গুমের ঘটনাটি এখন মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের আওতায় এসেছে। সেই মামলায় তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রোববার তাকে হাজির করার মধ্য দিয়ে মামলার কার্যক্রমে নতুন ধাপ শুরু হলো।  

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ইলিয়াস আলী  গুম  মামলা  ট্রাইব্যুনাল  সাইফুর রহমান 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: