কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ

2026-11-24T20:51:07+00:00
2026-11-24T20:51:07+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আইন-আদালত
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম 
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। সংগৃহীত ছবি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। সংগৃহীত ছবি
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।    

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল।   


অভিযান চলাকালে নিজ বাসা থেকেই আনোয়ার পারভেজ টিংকুকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আনোয়ার পারভেজ টিংকুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ 
 

  বিষয়:   ডিবি  অভিযান  কার্যক্রম নিষিদ্ধ  স্বেচ্ছাসেবক লীগ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: