সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, সরকারের

2026-08-23T13:05:10+00:00
2026-08-23T14:22:58+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ২:২২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

রোববার (২৩ আগস্ট) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের বর্তমান সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে যাচ্ছে। এসব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব গ্যাস সরবরাহের পাশাপাশি দেশের কলকারখানাতেও পড়েছে।


এই পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সরকার  কর্মকাণ্ড  জবাবদিহিতা  রিজভী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: