১৮ বছরের লুটপাট-অব্যবস্থাপনায় জ্বালানি সংকট তৈরি হয়েছে : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে গত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

2026-08-23T13:46:23+00:00
2026-08-23T13:46:23+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
১৮ বছরের লুটপাট-অব্যবস্থাপনায় জ্বালানি সংকট তৈরি হয়েছে : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
দেশের বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে গত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বিগত সরকারের আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি এবং নিম্নমানের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমেই এই সংকটের বীজ রোপণ করা হয়েছিল। 

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বিদ্যমান সংকট আরও তীব্র হয়েছে।

তবে বর্তমান সরকার পরিস্থিতি থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে জ্বালানি সংকট সমাধানের চেষ্টা চলছে।

জ্বালানি সংকটের কারণে জনগণের কাছে সরকারের দুঃখ প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, অতীতে কোনো সরকার এমনভাবে জনগণের কাছে দুঃখ প্রকাশের নজির রাখেনি।


এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে রাশেদ খানকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   লুটপাট  অব্যবস্থাপনা  জ্বালানি সংকট  রাশেদ খাঁন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: