জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে আঘাত হানার পর অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূমিকম্পটির কম্পন

2026-08-23T16:44:54+00:00
2026-08-23T16:44:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে আহত ৩৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম 
জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছে। ছবি : সিরিয়ান আরব নিউজ এজেন্সি
জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে আঘাত হানার পর অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূমিকম্পটির কম্পন টোকিও ও আশপাশের এলাকায় অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।   

জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে এবং ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে টোকিওতে ১৫ জন, সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৮ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন রয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, টোকিওজুড়ে এমন দীর্ঘ-পর্যায়ের ভূকম্পন তরঙ্গ শনাক্ত করা হয়েছে, যা উঁচু ভবনগুলোতে দুলুনি সৃষ্টি করতে সক্ষম।


ভূমিকম্পের কিছুক্ষণ পর টোকিওর কোতো ওয়ার্ডে একটি পানির পাইপ ফেটে যায়, ফলে রাস্তার একটি অংশ পানিতে প্লাবিত হয়। তবে ঘটনাটি ভূমিকম্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিভিন্ন স্থানে লিফট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েন।

জাপান আবহাওয়া সংস্থা বাসিন্দাদের পরবর্তী এক সপ্তাহে আরও একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।

জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।   


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   জাপান  ভূমিকম্প  আহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: