ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আগামীবুধবার(২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে জরুরি সেবা ও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের

2026-08-23T17:27:46+00:00
2026-08-23T17:28:56+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বিবিধ
ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৫:২৮ পিএম
গ্রাফিক : সময়ের আলো
আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে জরুরি সেবা ও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন না।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৫ আগস্ট থেকে এ মাস গণনা শুরু হয় এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।


যারা ছুটি পাবেন না

স্বাস্থ্য ও চিকিৎসা : হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্বে থাকবেন।

জরুরি ও নিরাপত্তা সেবা : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জরুরি কার্যক্রম চালু থাকবে।

পাবলিক ইউটিলিটি : বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

যোগাযোগ ও পরিবহন : বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহনের কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

এদিকে সাধারণ ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না বা সীমিত সূচিতে চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের ছুটি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ঈদে মিলাদুন্নবী  ছুটি  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: