‘অধিকাংশ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-08-24T12:39:06+00:00
2026-08-24T12:48:43+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘অধিকাংশ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১২:৪৮ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান নিয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, ‘চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তারা ১৮০ দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল। সেখানে তারা ৩টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছিল- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বলানি সরবরাহ। এই ৬ মাসে তিনটি বিষয়েই তারা নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, ‘সরকার তাদের ১৮০ দিন অতিবাহিত করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কী রকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কী রকম ছিল, ১৮০ দিন উপলক্ষে সরকার নিজেরা প্রেস ব্রিফিং করেছে। তারা একটা ই-বুক প্রকাশ করেছে। দেখেছি, তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘দেশে যে সংকট তৈরি হয়েছে, সে বিষয়েও তাদের জবাবদিহিতা নেই। ব্যর্থতার পরও তারা নিজেদের সফলতা দাবি করছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   সরকার  ব্যর্থতা  প্রতিশ্রুতি  এনসিপি  বিএনপি  সংবাদ সম্মেলন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: